ঢাকাWednesday , 23 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের ৯নং ওয়ার্ডে ৪ জন ও নূরনগর ইউপির ৮নং ওয়ার্ডের ২জন মনোনয়ন পত্র জমা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 September 2020, 21:35

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে উপ-নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্যের শূন্য পদে ৪ জন ও ৪নং নুরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শূন্য পদে ২ জন গতকাল বুধবার শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেন। জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল ও নূরনগর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক মারা যাওয়ায় ঐ পদ ২টি শূন্য হয়ে যায়। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ১০ (৩) অনুযায়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (৩) অনুযায়ী শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রবিউল ইসলাম পৃথক পৃথক উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করেছেন। মনোনয়ন দাখিলের শেষ ছিল ২৩ সেপ্টেম্বর বুধবার। জেলা পরিষদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন- (১) মল্লিক ফজলুল হক, (২) স.ম. মাহবুব-ই-এলাহী, (৩) মো. আজিজুর রহমান সোহাগ ও (৪) মাকছুদুর রহমান। নুরনগর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য পদে মনোনয়ন জমা দেন (১) আলমগীর হোসেন ও (২) নজরুল ইসলাম। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর শনিবার ও ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর মঙ্গলবার। শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ৯নং ওয়ার্ড গঠিত। ইউনিয়ন গুলো ৫নং কৈখালী, ৬নং রমজাননগর, ৪নং নুরনগর, ১নং ভুরুলিয়া ও ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন। ৫টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্য মোট ৬৫ জন ভোট প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *