ঢাকাWednesday , 23 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জমি নিয়ে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ সভাপতির সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 September 2020, 21:10

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ছাত্রলীগের এক নেতা বিরুদ্ধে সাবেক ছাত্রলীগের সভাপতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ আল নাহিয়ান হৃদয় বলেন, আমার শ্বশুর সৌদি প্রবাসী মথুরেশপুর গ্রামের মোহাম্মদ সুন্নত আলী গাইনের সাথে একই গ্রামের গোরাই শেখের ছেলে অ্যাড. আব্দুস সাত্তারের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। আমি শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় অ্যাড. আব্দুস সাত্তার (৫২) ও তার ছেলে হারুন অর রশিদ রনির (২০) নেতৃত্বে একদল হিং¯্র সন্ত্রাসী গত ১৮ সেপ্টেম্বর বে- আইনি জনতাবদ্ধে হাতে দা, শাবল, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে অনধিকার ভাবে আমার শ্বশুর বাড়িতে প্রবেশ করে সীমানা নির্ধারণী ঘেরা-বেড়া সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা কেটে ক্ষতি সাধন করে। আমার স্ত্রী সালমা আক্তার রাখি ও তার বোন সামিয়া আক্তার রাহি নিষেধ করতে গেলে অ্যাড. আব্দুস ও তার ছেলে হারুন অর রশিদ সহ সন্ত্রাসীরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে দা দিয়া কোপ মারে এবং মারাত্মক ভাবে জখম। এ সময় হারুন অর রশিদ আমার স্ত্রীর সাওমি মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনতাই করে।

পরবর্তীতে আমার স্ত্রী ও তার বোনকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। আমার শাশুড়ি রুবিয়া বেগম বাদী হয়ে আব্দুস সাত্তারসহ ৭ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরবর্তীতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আমার স্ত্রী সালমা আক্তারের মোবাইল ফোনটি অ্যাড. আব্দুস সাত্তার ও তার ছেলে রনির কাছ থেকে উদ্ধার করেন। সংবাদ সম্মেলনে হৃদয় আরও বলেন, অ্যাড. আব্দুস সাত্তার মথুরেশপুর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অধিবেশনে সভাপতি হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করে পরাজিত হন। পরে তিনি উপজেলার জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালের তান্ডবে যখন দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছিল তখন তিনি কালিগঞ্জ উপজেলাসহ বিশেষ করে সেকেন্দারনগর চৌমোহনী বাজার এলাকায় গাছকাটাসহ সরকার বিরোধী মিছিল মিটিং করেছেন।

এখন তিনি তার অপকর্মকে ঢাকতে তার ছেলে হারুন অর রশিদ রনিকে বাংলাদেশ ছাত্রলীগের মত পবিত্র সংগঠনে হাইব্রিড হিসেবে প্রবেশ করিয়েছেন। সংবাদ সম্মেলনে হৃদয় নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। কিন্তু হারুন অর রশিদ রনি গত ২১ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন এবং থানায় যে অভিযোগ দিয়েছেন তা বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা সহ যথাযথ প্রতিকার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *