ঢাকাWednesday , 23 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড় বাজারে ৮ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ: ভ্রাম্যমাণ আদালতে একজনের সাঁজা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 September 2020, 20:56

ডেস্ক রিপোর্ট : শহরের সুলতানপুর বড় বাজারে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাবের যৌথ অভিযানে এক ভেজাল প্রসাধনীর গোডাউন থেকে ৮ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের সুলতানপুর বড় বাজারের আলমগীর স্টোর্সের গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের নকল এসব প্রসাধনী জব্দ করা হয়। এ সময় নকল পণ্য বিক্রি ও প্রক্রিয়াজাত করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ছয় মাসের বিনা-শ্রম কারাদÐ দেয় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন জানান, ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে দু’টো পর্যন্ত সাতক্ষীরা শহরের বড় বাজারে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রসাধনী ব্যবসায়ী আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর স্টোর্সের গুদাম থেকে বিএসটিসি অনুমোদন বিহীন জনসন বেবি পাউডার, ক্রিম, লেকমি ক্রিম, ফগস পারফিউম, ক্লিন অ্যান্ড ক্লিন ক্রিমসহ ৬২ ধরনের নকল প্রসাধনীর ৪ হাজার ৫৬টি পণ্য জব্দ করা হয়। ওই সব পণ্যের গায়ে কোন বিএসটিসির মার্ক ছিল না। এসব ভেজাল প্রসাধনীতে নামী দামি কোম্পানির স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারী বিক্রি করতেন ওই ব্যবসায়ী। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় আট লাখ টাকা’। তিনি আরও জানান, ‘জব্দকৃত সব পণ্য নষ্ট করা হবে’। অভিযুক্ত ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘তিনি ঢাকার চকবাজার থেকে ওই সব নি¤œমানের প্রসাধনী ও নামী কোম্পানির স্টিকার কিনে এনে খুচরা ও পাইকারি বিক্রি করতেন’। এ সময় অভিযানে অংশ নেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপ-পরিচালক জাকির হোসেন, খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা সিপিসি-১ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার বজলুর রশীদ, সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *