ঢাকাMonday , 21 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবশেষে সেই আলোচিত মোস্তাফিজকে তালাক দিলেন অ্যাড. মিলি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 September 2020, 22:24

নিজস্ব প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামিনে মুক্তির পরপরই আলোচিত বেস্ট টিম সাতক্ষীরার সেই কথিত এডমিন চিহ্নিত মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ওরফে বস পাগলকে তালাক দিয়েছেন ওই বেস্ট টিমেরই আহŸায়ক অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাটিয়া মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রারের কার্যালয় থেকে দাম্পত্য কলহের কারণে বিরোধ, অশান্তি, অত্যাচার, নির্যাতন, স্ত্রী হিসেবে ভরন পোষণ ও স্ত্রীর মর্যাদা না দেয়া এবং অন্য স্ত্রী থাকাকে কারণ দেখিয়ে অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি কাবিননামার ১৮ নং ক্রমিকের শর্ত মোতাবেক মোস্তাফিজুর রহমানকে তালাক তাউফিজ প্রদানের মাধ্যমে সাক্ষী এসএম কামরুজ্জামান ও অ্যাড সেলিনা আকতার শেলি’র উপস্থিতিতে তালাক নামায় স্বাক্ষর করেন। একই সাথে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭/৮ ধারা মতে তালাক নামার কপি রেজিস্টার ডাকযোগে তালাকপ্রাপ্ত মোস্তাফিজ ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রেরণ করেন। কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *