ঢাকাMonday , 21 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 September 2020, 22:13

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম ও সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র জেলা প্রতিনিধি মোজাফ্ফার রহমানের হাতে মিষ্টি তুলে দেন এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নব-নির্বাচিত সেক্রেটারি আব্দুর রহিম বাবু’র মাথায় হাত রেখে আরো বেশি সফলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন এবং সকলকে সাথে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, ফারুক মাহবুবুর রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক খন্দকার আনিছুর রহমান, সাংবাদিক স.ম মশিউর রহমান ফিরোজ, সাংবাদিক মাছুদুর জামান সুমন, সাংবাদিক রায়হান গফুরসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সাংদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *