ঢাকাSunday , 20 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৫শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 September 2020, 20:11

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫শ’ গ্রাম গাঁজা সহ মো. বেলাল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে আশাশুনি উপজেলার রাজাপুর এলাকার মো. রজব আলী গাজীর ছেলে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার রামেরডাঙ্গা এলাকা থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে সদর উপজেলার রামেরডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনাকালে মো. বেলাল হোসেনকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *