ঢাকাSunday , 20 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি বাদশা ও সম্পাদক বাবু বিজয়ী

admin ঢাকা
আপডেট: 20 September 2020, 00:38

নিজস্ব প্রতিনিধি ঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৬১১ জন ভোটারের মধ্যে ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে কাজী কবিরুল হাসান বাদশা (আনারস প্রতিক) ৩১৬ ভোট ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু (হরিণ প্রতিক) ২৯৪ ভোট পেয়ে জয়লাভ করেছে। অপরদিকে সভাপতি পদে মো. জবেদ আলী (ছাতা প্রতিক) পেয়েছেন ২২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রওশন আলী (জাহাজ প্রতিক) পেয়েছেন ২৭৯ ভোট।

এছাড়া অন্যান্যদের মধ্যে বিজয়ী হয়েছেন সহ সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মো. রজব আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মো. তুহিন আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নুরুজ্জামান এবং সদস্য ইয়াছিন আলী, কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী, রফিকুল ইসলাম ও ফজর আলী মন্ডল।
নির্বাচন কমিশনে সদস্য হিসেবে ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আবু নাসের ও চেম্বার অব কমার্সের সদস্য রুহুল কুদ্দুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *