ঢাকাFriday , 18 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় মালামাল উদ্ধার


September 18, 2020 9:20 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ার কেঁড়াগাছি ও তলুইগাছা সীমান্তে সাড়ে ভারতীয় শাড়ি, তালা ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার সময় কাকডাঙ্গা ও তলুইগাছা বিওপির টহলরত বিজিবি সদস্যরা এসব মালামাল উদ্ধার করে। তবে এ সময় আটক করতে সক্ষম হয়নি বিজিবি। কাকডাঙ্গা ক্যাম্পের নায়েক সুবেদার নুর আলম জানান, ‘কেঁড়াগাছি সীমান্তে মাস্টার এর ঘাট নামক স্থান থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ২২ হাজার টাকার মূল্যের ভারতীয় তালা উদ্ধার হয়’। অপরদিকে তলুইগাছা নায়েক সুবেদার আব্দুস সবুর জানান, ‘তার নেতৃত্বে শুক্রবার ভোর রাতে কেঁড়াগাছি ও চারা বাড়ি মক্তবের শূড়ি নামক স্থান থেকে ১৫ কেজি গাঁজা ও ৮০ পিস তালা উদ্ধার করা হয়’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।