ঢাকাFriday , 18 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ক্যান্সার আক্রান্ত শিশু তন্নী বাঁচতে চায়


September 18, 2020 9:13 pm
Link Copied!

হাবিবুর রহমান সোহাগ (কেঁড়াগাছি) কলারোয়া প্রতিনিধি : দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন তন্নী বাঁচতে চায়। সে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাটা এলাকার দিনমজুর পিতা শেখ তৌহিদুর রহমানের কন্যা। ক্যান্সার আক্রান্ত তন্নীর পিতা জানান, ‘আমার মেয়ে বাগাআচড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। হঠাৎ করে একটি বেঞ্চের আঘাতে তার বাম পায়ে ক্ষত হয়। সেখান থেকে সৃষ্টি হয় দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। তারপর থেকে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করেও আমার মেয়ে সুস্থ হয়নি। তন্নী সে বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য এখনও প্রায় ছয় লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এজন্য আমার মেয়ের সুস্থ সুন্দর জীবন ফিরে পেতে সমাজের বিত্তবান ও দানশীল সহ সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া শিশু শিক্ষার্থী তন্নীর জন্য সাহায্য পাঠাতে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর-৪১০০০২৩৬ এবং বিকাশ নম্বর-০১৭৩৫০২০৮১৯ সহযোগিতা পাঠাতে বিনীত অনুরোধ করেছেন ক্যান্সার আক্রান্ত শিশু তন্নীর পিতা শেখ তৌহিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।