ঢাকাFriday , 21 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পবিত্র আশুরা আজ

admin ঢাকা
আপডেট: 21 September 2018, 14:29

ডেস্ক রিপোর্ট: আজ (রবিবার) ১০ মহররম। পবিত্র আশুরা। হিজরি সাল অনুসারে ১০ মহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিন এটি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে দিবসটি পালন করেন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আশুরা। দিনটি উপলক্ষে সরকারি ছুটি পালিত হচ্ছে দেশে। দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায়ের লোকজন মহররম মাসের প্রথম দশ দিন নানা ধরনের শোক-কর্মসূচি পালন করে থাকেন। আশুরার দিনে শোকের আবহে তাজিয়া মিছিল বের করেন তারা। মূলত ইমাম হোসেন (রা.)-এর সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিল বের হয়। আরবি ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়।
রাজধানীতে আশুরা উপলক্ষে পুরান ঢাকায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল হলেও মোহাম্মদপুর, মিরপুর, বকশিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়। হাজারও মানুষ এই শোক মিছিলে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে অংশ নেয়।
উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রা.) হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাৎ বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা আশুরাকে ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *