ঢাকাWednesday , 16 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোয়ালচাতর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 September 2020, 21:11

লাঙ্গলঝাড়া (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের গোয়ালচাতর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় গোয়ালচাতর আহলে হাদিস জামে মসজিদের ইমাম আব্দুল সালামের সভাপতিত্বে মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন ও কমিটি গঠন করা হয়। এদিন লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক ও গোয়ালচাতর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম আরশাদ আলীকে সভাপতি ও আব্দুল গোলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ৪ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। এ সময় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জব্বার, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, ভার্দিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান, কুমিরা মহিলা কলেজের শিক্ষক আব্দুর মান্নান, মাস্টার সিরাজুল ইসলাম, ইমাম আব্দুর রশিদ, ইমাম আব্দুল আজিজ, গোয়ালচাতর বাজার কমিটির সভাপতি ফারুক হোসেন, মাস্টার মহিদুল ইসলাম, মাস্টার ইসমাইল হোসেন, ডা. মহসিন আলী, আই এইচ সবুজ সহ গোয়ালচাতর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ও কিশোররা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের পরিচালক মাস্টার আনিসুর রহমান এবং উদ্যোক্তা প্রবাসী আলমগীর হোসেন গোয়ালচাতর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার মাধ্যমে ওই এলাকা ও পার্শ্ববর্তী এলাকার শিশুরা কুরান শিক্ষা গ্রহণ করতে পারবে পাশাপাশি সমাজ ও দেশ আলোকিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *