ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে ‘সবুজ ঈশ্বরীপুর’ গড়তে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, সহকারী বন সংরক্ষক এম.এ হাসান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা সমবায় অফিসার মো. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল ইসলাম, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. জি এম শোকর আলী, প্যানেল চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা সহ ইউপি সদস্যবৃন্দ, সিডিও ঈশ্বরীপুর ইউনিট সভাপতি জগবন্ধু কয়াল, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, সদস্য পলাশ মন্ডল, অনুপম কুমার ঘোষ, শাহাজান সিরাজ, জাকির হোসেন, কামরুল ইসলাম সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
