ঢাকাTuesday , 15 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চীনে কাঁকড়া রপ্তানির দাবিতে দেবহাটায় কাঁকড়া ব্যবসায়ীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 September 2020, 21:30

নিজস্ব প্রতিনিধি : দেবহাটার সখিপুরে জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে চীনে কাঁকড়া রপ্তানির সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সাতক্ষীরা- কালিগঞ্জ প্রধান সড়কে সখিপুরস্থ সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। এ জেলায় মাছ, কাঁকড়া ও কুচে বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। কিন্তু করোনা সংক্রমিত হওয়া ও প্রশাসনিক জটিলতার কারণে ৩ মাসের অধিক সময় ধরে কাঁকড়া রপ্তানি বন্ধ থাকায় এলাকার উৎপাদিত কাঁকড়া চাষি ও ব্যবসায়ীরা চরম বিপাকে। বিশেষ করে চায়নায় কাঁকড়া রপ্তানি বন্ধ থাকার কারণে প্রায় লক্ষাধিক কাঁকড়া চাষি ও ব্যবসায়ী পথে বসার উপক্রম হয়েছে। তাই যাতে অতি শীঘ্রই চায়নায় কাঁকড়া রপ্তানি হয় তার ব্যবস্থা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও সমাবেশে সহমত পোষণ করে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রায়হান তিতু, জেলা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি পরিতোষ কুমার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক বাসুদেব মন্ডল, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, সদস্য গনেশ দাশ, সদস্য আনারুল ইসলাম, সদস্য জিয়াউর রহমান প্রমুখ। মানববন্ধনে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশত কাঁকড়া ব্যবসায়ী ও চাষিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *