শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অবসরপ্রাপ্তদের মাঝে চেক প্রদান
ডেস্ক রিপোর্ট : জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে সমিতির মোট ৩২ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১লক্ষ ৩২ হাজার ৩শ’ ২৮ টাকার চেক প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: এনামুল হকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল জব্বার, শিক্ষক নেতা অরুপ সাহা, সুকৃতি মন্ডল, মো: আব্দুল্যা, সাইদুর রহমান প্রমুখ। এ সময় শিক্ষক কর্মচারীরা উক্ত টাকা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply