ঢাকাMonday , 14 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বানভাসিদের মাঝে জেলা প্রশাসকের নৌকা বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 September 2020, 21:49

নিজস্ব প্রতিনিধি : প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানের তাÐবে প্লাবিত আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের যাতায়াতের সুবিধার জন্য নৌকা বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ নৌকা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ। এদিন প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেন, কল্যাণপুর গ্রামের সুরত আলী মিস্ত্রি ও শ্রীউলা ইউনিয়নের আব্দুল্লাহ মোল্ল্যাকে নৌকা বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবার কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *