কৈখালী ইউপি চেয়ারম্যানের বাড়ি হতে বিজিবি অফিস সংলগ্ন রাস্তাটির বেহাল দশা
সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বাড়ি হতে কৈখালী বিজিবি ও ফরেস্ট অফিস সংলগ্ন রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয়রা জানায়, রাস্তাটি কাঁচা ও মাঝে মধ্যে ইটের সোলিং যা চলাচলের জন্য একেবার অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় ও ছোট ছোট পুকুরে পরিণত হয়। দেশের অধিকাংশ রাস্তাঘাট কার্পেটিংসহ সংস্কার হলেও এই রাস্তাটির বিষয়ে কারো কোন মাথা ব্যথা নেই। স্থানীয়রা আরও জানায়, উপক‚লীয়বর্তী এ এলাকাটি প্রতি বছর ঝড়, জলোচ্ছ¡াসে ক্ষতিগ্রস্ত হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় রাস্তার বেহাল দশার কারণে সঠিক সময়ে মানুষসহ পশু পাখিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয় না।
বিস্তারিত পত্রিকায়…………………….

Leave a Reply