ঢাকাMonday , 14 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 September 2020, 21:26

ডেস্ক রিপোর্ট : পূর্ব ঘোষনা ছাড়াই ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে গেছে। উৎপাদন কম ও রপ্তানী মূল্য কমের কথা বলে পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দেয় ভারত।
গতকাল সোমবার থেকে ভারতীয় কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেনি। তবে পেঁয়াজ রফতানি বন্ধের ব্যাপারে লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। গতকাল সকাল থেকেই কোনো পেঁয়াজের ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ভারতে এখন টন প্রতি পেঁয়াজের দাম যাচ্ছে চলছে ৩০০ ডলার। সেটি তারা বাড়িয়ে ৫০০ থেকে ৭০০ ডলার নির্ধারণ করবে। সে কারণে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান বলেন, বর্তমানে যে রেটে ভারতীয় রফতানিকারকরা পেঁয়াজ রফতানি করছেন সেটিতে তাদের লোকসান হচ্ছে। যে কারণে তারা পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। এছাড়াও ভারতে পেঁয়াজের উৎপাদন কম। এছাড়া অতি বৃষ্টিতে কৃষকের ক্ষেতে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়াসহ নানা কারনে উৎপাদন কম। ফলে তারা ও কম মূল্যে রফতানি করতে না পারায় পেঁয়াজ রফতানি বন্ধ।
ভোমরা স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভোমরা স্থলবন্দর দিয়ে গত ৬ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানি হয়েছে ৮৫টি ট্রাকে ১৮৭০ মেট্রিক টন, ৭ সেপ্টেম্বর ৭৮টি ট্রাকে ১৮৯৭ মেট্রিক টন, ৮ সেপ্টেম্বর ৭৪টি ট্রাকে ১৭৩০ মেট্রিক টন, ৯ সেপ্টেম্বর ৮৮টি ট্রাকে ২১৪৩ মেট্রিক টন, ১০ সেপ্টেম্বর ৫৪টি ট্রাকে ১২৬২ মেট্রিক টন, ১২ সেপ্টেম্বর ৮২টি ট্রাকে ১৭৯৮ মেট্রিক টন এবং ১৩ সেপ্টেম্বর ৭৪টি ট্রাকে ১৭৩৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, সোমবার সারাদিনে ভারতীয় কোনো পেঁয়াজের ট্রাক বন্দরে প্রবেশ করেনি। পেঁয়াজ রফতানি বন্ধের কোনো কারণও জানা যায়নি। লিখিতভাবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের ওপাওে ভারতের ঘোজাডাঙা বন্দর কর্তৃপক্ষও কিছু জানায়নি। তবে শুনেছি ভারত পেয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *