ঢাকাThursday , 20 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি ইউনাইটেড হাইস্কুলে কুইজ প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 20 September 2018, 23:12

সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান। উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. ফয়জূল হক, রেহেনা খাতুন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু, ইয়ুথ ভলান্টিয়ার সালমা আক্তার ও সামছুদ্দীন কাজল, জেলা এডোলসেন্ট ও ইয়ুথ ক্লাবের সদস্য মো. মাসুদ রানা, মো. রাইসুল ইসলাম, রুবিনা সুলতানা, মুজাহিদ হোসেন ও ইউনিয়ন ইয়ুথ সদস্যবৃন্দ।
প্রতিযোগিতায় ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজে শিশু অধিকার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জরুরী সেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন ও খেলাধূলা বিষয়ে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে মো. মোশারাফ আলী, ২য় স্থান অধিকার করেছে মো. মাসুদ রানা ও ৩য় স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদাউস। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *