ঢাকাSunday , 13 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া আলিয়া ফাজিল মাদ্রাসার চেক হস্তান্তর

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 September 2020, 21:02

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার ঐতিহ্যবাহী আলিয়া ফাজিল মাদ্রাসার ভোকেশনাল ভবনের দ্বিতীয় তলার অসমাপ্ত কাজের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র পদ প্রার্থী শেখ আমজাদ হোসেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমানের হাতে ১লক্ষ টাকার এ চেক হস্তান্তর করেন। ভবনের বাকি কাজ সমাপ্ত করার জন্য দেড় লক্ষ টাকার অনুদান প্রদানের প্রতিশ্রæতি দিয়ে উল্লেখিত কাজের শুভ উদ্বোধন করেন। উক্ত কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শেখ কামাল রেজা, অভিভাবক সদস্য আব্বাস আলী, অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম সিরাজুল হকসহ মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ। উদ্বোধন শেষে মাদ্রাসার সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক মাওলানা ওমর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *