ঢাকাSaturday , 12 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজীরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 September 2020, 21:06

কলারোয়া প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে মুজিব শতবর্ষ উপলক্ষে কাজীরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মত বৃক্ষ রোপণ করা হয়।

কাজীরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিপু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জর্জ কোর্টের এপিপি আশরাফুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মঞ্জরুল হোসেন সোহাগ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হোসেন মুন্না, কেরালকাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

এছাড়াও নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারুল আক্তার, বেগম রোকেয়া এডাস স্কুলের সহকারী শিক্ষক বাবু অশোক চক্রবর্তী, কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর ইসলাম, ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন, বিল্লাল হোসেন, অমিত মুখার্জি, সাব্বির হোসেন বাবলা, আবু সাঈদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা মো. শাহরিয়ার কবির হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *