Sunday, 6 September 2026

বড়দলে মুক্তিযোদ্ধা কমান্ড ভবন নির্মাণের কাজ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 September 2020, 22:59

বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বড়দল বাজারে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বড়দল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার লিয়াকত আলি, বড়দল ইউনিয়ন কামন্ডার আকের আলি গাজী, মুক্তিযোদ্ধা মাস্টার আকবর আলি, আতিয়ার রহমান গাজী, আব্দুস ছাত্তার গাজী, সিরাজুল ইসলাম, আফছার আলি এবং কাফেলা বড়দল প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। বড়দল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ নিজস্ব কার্যালয়ে বসতেন। কার্যালয়টি দীর্ঘদিন পুরাতন, জীর্ণ শীর্ণ ও সংকীর্ণ আয়তনের ছিল। বীর মুক্তিযোদ্ধাদের অফিস ভবনের দুরবস্থার চিত্র দেখে এটিকে সংস্কারের দাবি উঠে আসছিল। এমন চাহিদার কথা বিবেচনা করে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *