ঢাকাFriday , 11 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরবর্তী প্রজন্মের জন্য জলবায়ুর ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 September 2020, 22:32

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পরবর্তী প্রজন্মের জন্য জলবায়ুর ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে একশান এইড বাংলাদেশের সহযোগিতায় ও নারী উন্নয়ন সংগঠন বিন্দুর বাস্তবায়নে এ স্ট্রাইক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ‘‘ফেসিলেটিং ইউথ লেড ক্লাইমেট একশান ইন সাতক্ষীরা’’ প্রকল্পের আওতায় এবং আগামী প্রজন্মের জন্য পৃথিবী ব্যাপী পালিত ক্যাম্পেইনে সাতক্ষীরার যুবরা অংশগ্রহণ করেন। এ সময় যুবরা বলেন, করোনা মহামারিতে যখন সারা পৃথিবী নানান সমস্যার মধ্যে তখনও এই জেলার মানুষ সাইক্লোন, আম্পানের মত ভয়াবহ দুর্যোগ এর মুখোমুখি হয়েছে। পানির ব্যাপক সংকট, সুন্দরবন রক্ষা, সম্প্রতি ভেড়ি-বাঁধ ভাঙন, জলাবদ্ধতা আর লবণাক্ততাসহ নানান সমস্যার কথাও তারা তুলে ধরেন। প্রসঙ্গত: মূলত এটি একটি চলমান স্ট্রাইক এবং প্রতি শুক্রবার পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *