ঢাকাThursday , 20 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের মতবিনিময়

admin
September 20, 2018 9:25 pm
Link Copied!

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সাতক্ষীরা পিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নিজে সৎ থাকা ও অন্যদের সৎ থাকার চেতনা সৃষ্টির লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকারের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাকিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি ও দুপ্রক এর সহ-সভাপতি মুরসিদা আকতার। এ সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাফিজুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শেখ ফরিদ আহমেদ। সভায় তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহবান জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।