ঢাকাWednesday , 9 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিআইডির অভিযানে ডাকাতি মামলার আসামি আটক

admin
September 9, 2020 9:13 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় সিআইডির অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সিআইডি সাতক্ষীরার ইন্সপেক্টর কাঞ্চন কুমার রায় অভিযান চালিয়ে দেবহাটা থানার বাথুয়াডাঙ্গা গ্রামের এছাক গাজীর ছেলে ডাকাতি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান গাজীকে তার নিজ বাড়ি থেকে আটক করে। মিজানুর রহমান দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৪/০১/২০১৮ খ্রিঃ, ধারা-৪১৯/৩৯২/৩৬৪ (পরবর্তীতে ৩৯৫/৩৯৭ পেনাল কোড সংযোজিত)। পেনাল কোড এর আসামি অপর এক আসামির স্বীকারোক্তিতে মো. মিজানুর রহমানের নাম আসে। এর আগে সিআইডির সাব-ইন্সপেক্টর মো. ইউছুফ হোসেন শ্যামনগর থানার মামলা নং-৩৮, তারিখ-২৩/০৮/২০১৭, ধারা-৪০৬/৪২০ এর পলাতক আসামি জাহাঙ্গীর হোসেনকে সুন্দরবন সংলগ্ন কৈখালী এলাকা থেকে গ্রেফতার করে। উভয় আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিআইডি সাতক্ষীরা জেলা শাখার বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।