ঢাকাWednesday , 9 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে পৃথক দু’টি অভিযোগপত্র দাখিল

admin ঢাকা
আপডেট: 9 September 2020, 21:05

নিজস্ব প্রতিনিধি : অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি রাখার অভিযোগে দেবহাটা থানায় দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দু’টি অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। ১ মাস ২৪ দিন তদন্ত শেষে সাতক্ষীরার আমলী আদালত-৬ এর বিচারক রাজীব রায়ের আদালতে বুধবার দুপুরে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এস.আই রেজাউল ইসলাম। সাতক্ষীরা আদালতের উপ-পরিদর্শক মোন্তাজউদ্দীন জানান, দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও অবৈধ রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। ১৮৭৮ সালের আর্মস অ্যাক্টস এর ১৯-এ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি (এ) ধারায় শুধুমাত্র সাহেদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে চলতি বছরের ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবণ্যবতী নদীর উপর নির্মিত ব্রেইলী ব্রিজ এর নীচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৩শ’ ৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় একটি মামলা(৫নং) করেন। মামলায় সাহেদ করিমসহ তিনজনকে আসামি করা হয়। পরে সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *