ঢাকাTuesday , 8 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধর্ষণ মামলায় কারাগারে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইস

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 September 2020, 21:04

ডেস্ক নিউজ : কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মেহেদী হাসান নাইসকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক বিলাপ মন্ডল। মেহেদী হাসান নাইস কলারোয়া উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে। মামলার বিষয়ে কলারোয়া থানার এসআই শারমিন শিখা বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কলারোয়া থানায় নাইসের বিরুদ্ধে মামলা করে ভিকটিম। ওই মামলায় নাইস আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন’।

তিনি আরো বলেন, ‘ওই মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী দিনে রিমান্ড আবেদনের ব্যাপারে আদালতে শুনানি হবে’। উল্লেখ্য, প্রেমের সম্পর্ক করে ৪ বছর বছর ধরে কলারোয়ার এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে মেহেদী হাসান নাইসের বিরুদ্ধে। ওই ঘটনায় স্কুল ছাত্রী বাদী হয়ে গত ১৮ আগস্ট নাইসকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এতদিন আত্মগোপনে থেকে মঙ্গলবার সে আদালতে আত্মসমর্পণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *