ঢাকাTuesday , 8 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনে পর্যটক পাশ পারমিটের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 September 2020, 20:26

নিজস্ব প্রতিনিধি : উপক‚লের সুন্দরবনে করোনার শুরু থেকে পর্যটক প্রবেশ বন্ধ রয়েছে। বর্তমান সময়ে দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলেও খুলে দেওয়া হয়নি সুন্দরবন। সুন্দরবনে পাশ পারমিটের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরা ও সুন্দরবন ম্যানগ্রোভ অপারেটর অ্যাসোসিয়েশনের আয়োজনে বোট মালিক শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতি গাজী সালাউদ্দিন বাপ্পির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, টুরিস্ট ব্যবসায়ী সোনার বাংলা গুরুপের পরিচালক নাজমুস সাদাত পলাশ, সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি ফজলুল হক, বুড়িগোয়ালীনি ইউনিট সভাপতি মামুনুর রশিদ সুমন, বিল্লাল, সাংবাদিক আব্দুল হালিম, হুদা মালী, আনিচুর রহমান, ফজলুল হক, মাছুম বিল্লাহ সহ আরো অনেকে। এ সময় বক্তারা সুন্দরবনে পর্যটকদের প্রবেশের জন্য দুরত্ব পাশ পারমিটের জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *