ঢাকাMonday , 7 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা উপসর্গে মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধের মৃত্যু


September 7, 2020 9:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে, জেলায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৯০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩০ জন। মৃত ওই বৃদ্ধ হলেন, তালা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত একব্বর সরদারের ছেলে বাক্কার সরদার (৬০)। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে তালা উপজেলার পাঁচপোতা গ্রামের বৃদ্ধ বাক্কার সরদার গত ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি আরো জানান।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই বৃদ্ধের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। একই সাথে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।