মাড়িয়ালা টু কোলা রিং বাঁধের কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম
শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনিতে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা টু কোলা রিং বাঁধের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে তিনি এ রিং বাঁধের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। জনভোগান্তি কমাতে আমরা অতি দ্রæত সময়ের মধ্যে রিং বাঁধের কাজ শেষ করব। এই বাঁধটি সম্পন্ন হলে শ্রীউলার প্রায় ২০টি এবং আশাশুনি সদর ইউনিয়নের ১৪ গ্রামে জোয়ারের পানি ওঠা-নামা বন্ধ হয়ে ভোগান্তি কমবে। যারা রিং বাঁধের বাইরে থাকবে তাদেরকে সরকারি সহযোগিতার মাধ্যমে সাময়িকভাবে আবাসন ব্যবস্থা করে দেওয়া হবে।
বিস্তারিত পত্রিকায়………………………..

Leave a Reply