ঢাকাWednesday , 2 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি, আসামি অধরা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 September 2020, 21:28

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়ায় ধর্ষণের মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মামলার আসামি মেহেদী হাসান নাইসের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার গণপতিপুর এলাকার ওই ধর্ষিতা কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। উল্লেখ্য, সম্প্রতি কলারোয়ার আলোচিত ঘটনা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উপজেলার আলাইপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান নাইসের বিরুদ্ধে কলারোয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন ওই তরুণী। কিন্তু এ ঘটনার পরে ধর্ষণ মামলার আসামি মেহেদি হাসান নাইস ধরাছোঁয়ার বাইরে থেকে প্রতিনিয়ত ওই তরুণীকে এবং তার পরিবারকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেয়া অব্যাহত রেখেছে। এ ঘটনায় বুধবার (০২ সেপ্টেম্বর) ভুক্তভোগী ওই তরুণী নিজেকে রক্ষার জন্য কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *