ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-ভোমরা সড়কে লেগুনা সার্ভিস উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 19 September 2018, 23:07

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা-ভোমরা সড়কে লেগুনা সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা অটোরিক্সা, টেম্পু ও ফোর হুইলার হিউমান হলার মালিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পরিবেশ বান্ধব লেগুনা সার্ভিসের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, জেলা অটোরিক্সা, টেম্পু ও ফোর হুইলার হিউমান হলার মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জোহর আলী, জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক কাজী মারুফ, জেলা মুজিব সেনা পরিষদের সভাপতি আজিজুর রহমান বাবলু, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি বাবলু হাসান, সহ-সভাপতি কবিরুল ইসলাম প্রমুখ।
এসময় তিনি বলেন, “সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। চালকের ভুলে যেন কোন পথচারীর প্রাণহানি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যানজট রোধে যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য তিনি চালকদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *