ঢাকাWednesday , 2 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বদ্ধ ভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 2 September 2020, 21:10

নিজস্ব প্রতিনিধি : ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বধ্যভূমি সমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৭৪ লাখ টাকা ব্যয়ে তালা উপজেলার জালালপুর বদ্ধ ভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) জালালপুর বধ্যভূমি সংরক্ষণের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তালা-কলারোয়া সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, গণ-পূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, তালা মুক্তিযোদ্ধা কলেজের উপধাক্ষ্য মো. মহিবুল্লাহ মোড়ল, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম লিটু সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *