ঢাকাWednesday , 2 September 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেস্ট টিমের সহযোগী যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোশারফ গ্রেপ্তার দল থেকে বহিষ্কার

admin ঢাকা
আপডেট: 2 September 2020, 21:03

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পরানদহা গ্রামে অসহায় ট্রলি চালক আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট-পাটের ঘটনায় অবৈধ বেস্ট টিমের কথিত অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান (বস পাগল) ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলিকে গ্রেপ্তারের পর এবার ওই মামলারই অপর আসামি কুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা থেকে সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। মোশারফ হোসেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত দিদার সরদারের ছেলে এবং কুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পাশাপাশি তিনি কুলিয়া ইউনিয়ন যুবলীগের বর্তমান সভাপতি। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সাতক্ষীরা বাসীর গলার কাটা খ্যাত বহুল বিতর্কিত ও অবৈধ ফেসবুক বেইজড সংগঠন বেস্ট টিমের কথিত অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী শাহনেওয়াজ পারভীন মিলির নেতৃত্বে সদর উপজেলার পরানদহা গ্রামের অসহায় ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট-পাট করা হলে সোমবার ভুক্তভোগী আলমগীর বাদী হয়ে সদর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা (নং-৭৮) দায়ের করেন। বেস্ট টিমের আহ্বায়ক শাহনেওয়াজ পারভীন মিলি ও অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর ছাড়াও ওই মামলার দ্বিতীয় আসামি মোশাররফ হোসেন। মামলায় মোশারফ হোসেনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুট-পাটের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নেতৃত্ব ও নির্দেশনা দেয়ারও পাশাপাশি মূল্যবান কাগজপত্র ও মালামাল লুটের অভিযোগ রয়েছে। মোশারফ হোসেনকে গ্রেপ্তারের আগে মঙ্গলবার রাতে বিতর্কিত ও অবৈধ বেস্ট টিমের কথিত অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর ও তার স্ত্রী মিলিকে সাতক্ষীরা শহরের বাসা থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে সন্ধ্যায় তাদের দুজনকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে মোশারফ হোসেনকে গ্রেপ্তারের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর বলেন, ইতোমধ্যেই মোশারফ হোসেনকে কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *