শ্যামনগরে ইউএনও বরাবর স্মারকলিপি
শ্যামনগর অফিস : শ্যামনগরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে নারী মুক্তির দাবিতে ইউএনও আ.ন.ম আবুজর গিফারী বরাবর স্মারকলিপি প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মারকলিপি প্রদান কালে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ ও শ্যামনগর থানার এস আই রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সকল উপজেলায় পরিপত্র অনুযায়ী ৩% বরাদ্দ এবং উপজেলা-ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহের ২৫% নারী সদস্যদের নেতৃত্বে বাস্তবায়ন করার লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply