ঢাকাMonday , 31 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেটখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির অফিসে চুরি

admin ঢাকা
আপডেট: 31 August 2020, 22:00

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে অবস্থিত ভেটখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি অফিসে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রোববার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে সমিতির সভাপতি মো. শাহিদুজ্জামান লিয়ন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জানা যায়, ভেটখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দায়িত্বরত ব্যক্তিরা প্রতিদিনের ন্যায় রবিবার সমিতির অফিসে হিসাব শেষ করে রাত সাড়ে ৯টার দিকে অফিস বন্ধ করে চলে যান। সোমবার সকালে সমিতির অফিস খুলে দেখা যায় কে বা কারা সমিতির অফিসের ঘরের চাল কেটে স্টিলের আলমারি ভেঙে নগদ ৩৪ হাজার ৩শ’ ৪০ টাকা, সমিতির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ সহ মোট লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে এবং অফিসের আসবাবপত্র ভেঙে তছনছ করেছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত ০১ টি হাতুড়ি , ০১ টি লোহা কাটা বেøড ও ০১ টি স্কুরো ড্রাইভার পাওয়া যায়। শ্যামনগর থানার এস, আই মো. মোস্তাফিজুর ও এ,এস,আই মাজহারুল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এস,আই মোস্তাফিজুর বলেন, তদন্ত পূর্বক চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আপ্রাণ চেষ্টা করা হবে। চেয়ারম্যান শেখ আল মামুন বলেন , চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর ভবিষ্যতে যাতে করে ভেটখালী বাজারে চুরি না হয় সে ব্যাপারে দক্ষ নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *