ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আটক ১

admin
September 19, 2018 10:25 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় মকবুল গাজী (৬৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি বান্দিকাটি গ্রামের মৃত নুরু গাজীর ছেলে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় পৌরসভার সরল বাজারের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেল চালক আগরঘাটার খলিল বাজের ছেলে ছালাম বাজকে (২৫) আটক করে।
পাইকগাছা থানার পরিদর্শক (অপারেশন) প্রবীন চক্রবর্তী জানান, বুধবার দুপুর ১২টায় মকবুল গাজী পৌরসভার সরল বাজারের রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। খুলনায় যাওয়ার পথে আগরঘাটায় পৌঁছুলে তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।