ঢাকাSaturday , 29 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ৯ কেজি ২শ’ গ্রাম স্বর্ণ সহ মহিলা আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 August 2020, 21:09

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কেজি ২শ’ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক নারী সীমান্তের সাদিপুর গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০ টার সময় তার নিজ বাড়ি থেকে সোনার বারসহ আটক করা হয়। বিজিবি জানায়, গোপনে একটি খবর আসে সাদিপুর গ্রামের বানেছা নামে একজন নারি স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চালিয়ে ৯ কেজি ২শ’ ওজনের ৫৭ পিস সোনার বারসহ বানেছাকে হাতেনাতে আটক করে। যার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা সোনার বার সহ বানেছা নামে একজন নারি স্বর্ণ পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *