ঢাকাFriday , 28 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় আরো এক ব্যক্তিসহ করোনায় মোট আক্রান্ত-১০৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 August 2020, 21:08

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় আরো এক ব্যক্তিসহ করোনা আক্রান্তের সংখ্যা ১শ’ ৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের বদরুল আলম(৩৮)। তবে এ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ১শ’ ৩ জনের মধ্যে ৮৮ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ জন পূর্বেই মৃত্যুবরণ করেছেন। ফলে বর্তমানে উপজেলায় ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ অ্যান্ড এফপিও) ডা. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এদিন পর্যন্ত ৭শ’ ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৬শ’ ৯৭ জনের রিপোর্ট এসেছে। এদিকে, শুক্রবার নতুন আক্রান্ত ব্যক্তির বাড়িতে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *