ঢাকাFriday , 28 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার অতি পরিচিত মুখ শেখ মারুফ হোসেন আর নেই


August 28, 2020 9:05 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার অতি পরিচিত মুখ আলিয়া মাদ্রাসার শিক্ষক শেখ মারুফ হোসেন মন্টু (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শেখ মারুফ হোসেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরায় নেওয়া হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘ দুই দশক ধরে উপজেলা মোড়ে ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ পরিবহণ কাউন্টার পরিচালনা করেন। তাঁর বাড়ি দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে। শুক্রবার সকাল ১০টায় মরহুমের প্রথম জানাজা নামাজ উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে ছলিমপুর গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।