দেবহাটায় বজ্রপাতে আহত-১
কাদের মহিউদ্দীন : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয় গ্রামের ইয়াকুব (২৩) নামে এক যুবক বজ্রপাতে আহত হয়েছে। সে মৃত ওমর আলী গাজীর পুত্র। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘ইয়াকুব আলী সকাল ১১টায় সময় বাড়ির পাশে কাজ করছিল। হঠাৎ পাশে থাকা তালগাছে বজ্রপাত আঘাত হানে এর ফলে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রæতগতীতে গাড়িতে করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার।

Leave a Reply