ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার শালিখা কলেজে নবীনবরণ

admin ঢাকা
আপডেট: 19 September 2018, 22:10

ডেস্ক রিপোর্ট: তালার শালিখা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। ছেলেমেয়েদের উচ্চ শিক্ষাকে সহজ ও মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে নানা কর্মকা- অব্যাহত রয়েছে । এ ধারা অব্যাহত থাকলে ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক পলাশ দাশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজের প্রভাষক রাজিব হোসেন রাজু, তালা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আহবায়ক প্রভাষক এস. আর আওয়াল, পরিচালনা পর্ষদের সদস্য কামরুল ইসলাম লাল্টু ও ময়নুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে, একাদশ শ্রেণির ছাত্র রাজু সরদার ও দ্বাদশ শ্রেণির ছাত্র তানভীর রিমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *