ঢাকাTuesday , 25 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শাঁখরা কোমরপুর স্লুইচ গেটের ডালা ভেঙে যে কোন মুহূর্তে প্লাবিত হওয়ার আশঙ্কা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 August 2020, 21:28

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শাঁখরা কোমরপুর স্লুইচ গেট পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ¯øুইচ গেটের সামনে পৌঁছালে এলাকার স্থানীয় মানুষ সেখানে সমবেত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলার জ্যোৎøা আরা, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম মুকুল ও গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় স্থানীয়রা জানান, ¯øুইচ গেটের দুই পাশের ৩০টি ডালা সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেছে। সংস্কার জরুরী হয়ে পড়েছে। জোয়ারে খালের পানি আসলে ভাটিতে নামার আগেই জোয়ারের পানি উঠে ছাপিয়ে যায়। ¯øুইচ গেটের অবস্থা এমই খারাপ যে কোন মুহ‚র্তে ¯øুইচ গেটের ডালা ভেঙে সাতক্ষীরা পৌরসভা ও সদরের ৭/৮টি ইউনিয়ন প্লাবিত হতে পারে, সেই সাথে হাজার হাজার মানুষ পানি-বন্দী হয়ে পড়বে, হাজার হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে এবং মৎস্য ঘের ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ¯øুইচ গেট দেখতেও আজ অবধি কেউ আসেনি। মানুষের জান মালের ব্যাপারে তাদের কোন মাথা ব্যথা নেই।

জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি ও স্থানীয়দের দাবি যত দ্রæত সম্ভব শাঁখরা কোমরপুর ¯øুইচ গেটটি সংস্কার করে ক্ষয় ক্ষতি থেকে মানুষদের রক্ষা করা হোক। এ ব্যাপারে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আশু হ¯ত্মক্ষেপ কামনা করা হয়েছে। এ সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *