ঢাকাTuesday , 25 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে-ডিসি এস এম মোস্তফা কামাল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 August 2020, 21:23

শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলার ব-দ্বীপ বিশিষ্ট গাবুরা ইউনিয়নের নেবুবুনিয়ায় ভাঙন-কবলিত বেড়ি-বাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মো¯ত্মফা কামাল। মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি গাবুরা নেবুবুনিয়ায় গিয়ে এবং বেড়ি বাঁধের ক্ষতিগ¯ত্ম হাজার হাজার মানুষের খোঁজ খবর নেন। এ সময় তিনি নেবুবুনিয়ার ভাঙন কবলিত বেড়ি-বাঁধ সংস্কারে স্বেচ্ছাশ্রমে কাজে হাজার হাজার মানুষ কাজ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুন্দরবন উপক‚লের মানুষের প্রাণ শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই দুর্যোগকালে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করে রিং বাঁধ মেরামত করতে হবে, এর কোন বিকল্প নেই। তিনি তাৎক্ষণিক কাজের জন্য ২০ মেট্রিক টন চাউল বরাদ্দের ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক বাংলাদেশ সেনাবাহিনী টেকসই বাঁধ নির্মাণের কাজ করবে বলে স্থানীয়দের আশ্ব¯ত্ম করে আরও বলেন, আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আযম লেলিন প্রমুখ।

এছাড়াও ভাঙন কবলিত বেড়ি-বাঁধ পরিদর্শন করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের, শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা সহ এলাকার সুধীজন। উল্লেখ্য গত ১৯ আগস্ট প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের নেবুবুনিয়া অংশে ৬টি পয়েন্টে বেড়ি-বাঁধ ভেঙে যায়। এর মধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ৫টি পয়েন্টে রিং বাধ দিতে সক্ষম হলেও একটি অংশে এখনো রিং বাঁধ দেওয়া সম্ভব হয়নি। সেখানে স্থানীয় কয়েক শত মানুষ গত কয়েকদিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *