ঢাকাMonday , 24 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ


August 24, 2020 10:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের আসন্ন উপ নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষের ষড়যন্ত্র এবং অপপ্রচারের শিকার হয়েছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের দুই বারের নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান নেতা মুজিবর রহমান। সদ্য প্রয়াত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণির মৃত্যু জনিত কারণে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হওয়ায় ওই পদটিতে আসন্ন উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা দেয়ার পর সম্প্রতি তার প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান অভিযোগ করেছেন।

তিনি বলেন, টানা বাইশ বছর ইউপি সদস্য ও ত্রিশ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ২০১২ সাল থেকে অদ্যাবধি আমি দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ২০১৬ সাল থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন ও মানুষের কল্যাণে কাজ করছি। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দেবহাটা উপজেলার প্রত্যেকটি প্রত্যšত্ম অঞ্চলে অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে নিরলস কাজ করেছি। অšত্মত বিগত এক দশকের মধ্যে দেবহাটায় এমন কোন উন্নয়ন কর্মকান্ড নেই যেখানে আমার হাতের ছোঁয়া লাগেনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা- ০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সার্বিক সহযোগিতায় আমি দেবহাটার সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সার্বিক ক্ষেত্রে আমূল উন্নয়ন করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন, সাইক্লোন শেল্টার, ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন, ব্রিজ, কালভার্ট ও কার্পেটিং রাস্তা বরাদ্দ করিয়েছি। দেবহাটা উপজেলার প্রত্যন্ত অঞ্চল সমূহে শত ভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখার সভাপতি হিসেবে সবসময় উপজেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের পাশে থেকেছি। সহিংসতাকালীন ও তৎপরবর্তী দলের সুসময়ে ও দুঃসময়ে দলকে সুসংগঠিত করতে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।
যার ফলে উপজেলার দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরপর দুই বার দায়িত্বরত তৎকালীন উপজেলা চেয়ারম্যানদের সাথে প্রতিদ্ব›িদ্বতায় অংশ নিয়ে ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছি। দীর্ঘ এ রাজনৈতিক জীবনে আমি যেমন জনপ্রিয়তা পেয়েছি, ঠিক তেমনি দলীয় ও বিরোধী দলীয় মিলিয়ে আমার একাধিক প্রতিপক্ষও তৈরী হয়েছে। যারা সবসময় আমার ক্ষতিসাধন ও আমাকে জন-বিচ্ছিন্ন করে আমার স্থানটি দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ২৫ জুন দেবহাটায় মনিরুল ইসলাম নামের একজন ইজিবাইক চালক খুন হয়। সে আমার ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।

বর্তমানে ওই হত্যার ঘটনাটি আইন শৃঙ্খলা বাহিনীর তদšত্মধীন রয়েছে এবং ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী রাবেয়া খাতুন ও তার প্রেমিক কামটা গ্রামের রাজুসহ কয়েকজন গ্রেপ্তার রয়েছে। যারা অবৈধ পরকীয়ার কারণে মনিরুলকে শ্বাস-রোধ করে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। সম্প্রতি দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আমি প্রার্থিতা ঘোষণা দেয়ার পর ওই হত্যাকান্ডের ঘটনায় সম্পূর্ণ হয়রানি মূলক ভাবে আমাকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে আমার প্রতিপক্ষরা। তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এবং অবৈধ অর্থের লালসায় পড়ে হত্যাকান্ডের শিকার মনিরুলের ভাই আমিরুল ইসলাম শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, হয়রানি মূলক ও মানহানিকর তথ্য উপস্থাপন সহ পত্রিকায় প্রকাশ করিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।