আশাশুনিতে বিষয় ভিত্তিক সঞ্জীবনী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক স্কুলের শিক্ষকদের অংশ গ্রহণে একদিনের বিষয় ভিত্তিক (বাংলা) সঞ্জীবনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) উপজেলা রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা পিটিআই এর সুপারিনটেনডেন্ট রাউফার রহিম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (আশাশুনি) মীর আলিফ রেজা। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, উপজেলায় অনেকাংশ প্লাবিত হওয়ার পরও অনলাইনে প্রশিক্ষণ নেওয়াটা তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজান আলি। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, প্রধান শিক্ষক এস এম আলা উদ্দিন ও সঞ্জীব মন্ডল। প্রশিক্ষণে ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনেক প্রশিক্ষণার্থীর বাড়িতে নেট না থাকায় পাশের ঔষধের দোকান, মুদি দোকানে, কেহ বাড়ির ছাদে কেহ বা বাজারে কেহ বা রাস্তায় দাঁড়িয়ে অনলাইনে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ইউআরসি ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলা বিষয়ের চারটি দক্ষতা-শোনা, বলা, পড়া, লেখা। গল্প বলার পদ্ধতি, ছড়া শেখানো কৌশল, কবিতা শিখন শেখানো কৌশল, বলার দক্ষতা অর্জন ও প্রশ্ন সম্পর্কিত বিস্তারিত আলোকপাত করা হয়। গান পরিবেশন করেন আঞ্জুমানারা সশি ও পিয়া সশি।

Leave a Reply