ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুর বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

admin ঢাকা
আপডেট: 19 September 2018, 21:11

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় শিক্ষা ভ্রমণ শেষে দেশে ফেরায় বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসেম আলীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পরচক্রা হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান, শিক্ষক জুলফিক্কার আলী, মিজানুর রহমান, রাজু আহম্মেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *