ঢাকাSaturday , 22 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভাঙন কবলিত ভেড়ী বাঁধ পরিদর্শন করেছেন এমপি জগলুল হায়দার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 August 2020, 21:53

শ্যামনগর অফিস : শ্যামনগরের গাবুরা ও কাশিমাড়ী ইউনিয়নে ওয়াবদা ভাঙন কবলিত ভেড়ী বাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ও ইউএনও আ.ন.ম আবুজর গিফারী। শনিবার (২২ আগস্ট) সকাল ১০ টায় গাবুরার নেবুবুনিয়া ও কাশিমাড়ীর ঝাপালী ভাঙন কবলিত ভেড়ী বাঁধ ও এলাকা পরিদর্শন করেন তারা। প্রবল জোয়ার ও বর্ষায় গাবুরা ও কাশিমাড়ী ইউনিয়নে রিং বাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করে কয়েক হাজার ঘর বাড়ি, মৎস্য ঘের ও ফসলি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম এবং কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডা. এস এম আব্দুর রউফের নেতৃত্বে এলাকার হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিবা রাত্র রিং বাঁধ পুনরায় বাঁধতে কাজ করে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাশিমাড়ী ভেড়ী বাঁধ বাঁধা হলেও গাবুরা এখনও বাঁধা সম্ভব হয়নি। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আতাউর রহমান জানান, ‘পদ্মপুকুরের পাতাখালি, বন্যতলা ও কামালকাটি এলাকার ভেড়ী বাঁধ গুলো খুবই ঝুঁকিপূর্ণ। বাধগুলো জরুরী সংস্কার প্রয়োজন’।

ভাঙন কবলিত ভেড়ী বাঁধ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম এবং কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডা. এস এম আব্দুর রউফ প্রমুখ। ভেড়ী বাঁধ পরিদর্শনকালে এমপি জগলুল হায়দার বলেন, ‘শ্যামনগর তথা উপক‚লীয় ভেড়ী বাঁধ বার বার ভেঙে গিয়ে মানুষের করুন জীবন ও জীবিকার চরম ক্ষতির দিকগুলো এবং টেকসই ভেড়ী বাঁধ দ্রæত নির্মাণে মহান জাতীয় সংসদে উত্থাপন করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *