ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার সাবেক ডিসিসহ তিনজনকে দেওয়া কারাদণ্ডের রায় স্থগিত

admin
September 19, 2018 7:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আদালতের নিষেধাজ্ঞা অমান্যের দায়ে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা ও আশাশুনি সদর ইউনিয়নের ভূমি অফিসার কামাল হোসেনকে দেওয়া কারাদণ্ডের রায় স্থগিত করেছে আদালত।
বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি সদর ইউনিয়নের ভূমি অফিসার কামাল হোসেন আদালতে হাজির হয়ে মামলাটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করলে সিনিয়র সহকারি জজ সাবরিনা চৌধুরী শুনানি শেষে গতকাল (১৮ সেপ্টেম্বর) দেওয়া রায় স্থগিতের আদেশ দেন।
আশাশুনি সদর ইউনিয়নের ভূমি অফিসার কামাল হোসেন জানান, আশাশুনি সদর ভূমি অফিস রক্ষণাবেক্ষণের জন্য সরকারি জায়গায় সরকারি সিদ্ধান্তে প্রাচীর দেওয়া হয়। প্রাচীর দেওয়ার সময় স্থানীয় ননি বালা হালদার বাধ সাধেন। তারা ওই পথ দিয়ে যাতায়াত করেন উল্লেখ করে প্রাচীর না দেওয়ার জন্য হুমকি ধামকি দেন। কিন্তু সরকারি সিদ্ধান্তে টেন্ডারের মাধ্যমে প্রাচীর নির্মাণ করা হয়। ওই সময় তিনি আদালতে প্রাচীর দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। কিন্তু প্রাচীর নির্মাণের কাজ শেষ হওয়ার এক মাস পর আদালত প্রাচীর নির্মাণে নিষেধাজ্ঞার আদেশ দেন। এই আদেশ পেয়ে ননি বালা হালদার নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রাচীর নির্মাণ করা হচ্ছে মর্মে আদালতে ফের মিস কেস করে।
ওই মামলায় আদালত নিষেধাজ্ঞা অমান্যের দায়ে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা ও আশাশুনি সদর ইউনিয়নের ভূমি অফিসার কামাল হোসেনকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, বুধবার একই আদালতের বিচারক মামলাটির কার্যক্রম আগামী এক মাসের জন্য স্থগিত করেছেন।
প্রসঙ্গত, সাতক্ষীরার সাবেক সফল জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা বর্তমানে নরসিংদির এডিসি হিসেবে কর্মরত আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।