ঢাকাFriday , 21 August 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 August 2020, 01:13

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার রতনপুর ইউনিয়নের পালতকাটি গ্রামের নুর আলী গাজীর ছেলে শাহ আলম (২২) ও শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলি গ্রামের ইউনুস মোড়লের ছেলে শাহিনুর রহমান (১৮)। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, বুধবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কাটুনিয়া রাজবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শাহ আলম ও শাহিনুরকে আটক করা হয়। আসামিদেরকে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *