শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে দিবালোকে চুরি
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে দিনের আলোতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, আবাদচন্ডীপুর গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে মনোরঞ্জন বিশ্বাস মঙ্গলবার (১৮ আগস্ট) ত্রাণ নেওয়ার জন্য ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে যায়। তার স্ত্রী বাড়ির পাশে ওয়ার্ল্ড ভিশনের মিটিংয়ে গিয়েছিল। তাদের একমাত্র মেয়ে সমরেশের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল। মেয়ের প্রাইভেট শেষে আনুমানিক সকাল সাড়ে ১০ টায় সময় সে বাড়িতে এসে দেখে যে আমাদের বারান্দার গ্রিলের তালা কে বা কারা ভেঙেছে। তারপর মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন ও তার মা বাসায় আসে। তারা ঘরে প্রবেশ করে দেখতে পায় ঘরের খাটের উপর ১ টি শাবল।
মনোরঞ্জন বিশ্বাসের স্ত্রী তাদের গচ্ছিত জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা দেখার এক পর্যায়ে সে বুঝতে পারে তাদের গচ্ছিত নগদ ১২ হাজার টাকা, ৩ জোড়া স্বর্ণের দুল যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা, সোনার আংটি ১টি, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা ও সোনার বালা ১ জোড়া, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা প্রায়। মনোরঞ্জন বিশ্বাস অসহায় ও নিরুপায় হয়ে বিষয়টি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে হাজির হয়ে সাধারণ ডায়েরি ভুক্ত করেন। এ সম্পর্কে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, ‘বিষয়টি আমি অবহিত হয়েছি। আজ থেকেই মনোরঞ্জন বিশ্বাসের বাসায় গ্রাম পুলিশ পাহারা দেবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শ্যামনগর থানা পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply